আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 9:55 am || প্রকাশের তারিখ: August 16, 2023, 9:09 pm
বঙ্গবন্ধু’র আদর্শই ছিলো বাঙালি জাতির মুক্তির দলিল: ধর্ম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান,এমপি বলেছেন,বঙ্গবন্ধু’র আদর্শই ছিলো বাঙালি জাতির মুক্তির দলিল। বঙ্গবন্ধু একটি সুখী,সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে চেয়েছিলেন।সেজন্য বঙ্গবন্ধু’র স্বপ্ন ছিলো পুরো বাঙালি জাতির স্বপ্ন। এ জাতিকে নেতৃত্বশূন্য ও দিশেহারা করতে মুক্তিযুদ্ধের চেতনা বিবর্জিত দেশ-বিরোধী কুচক্রী মহল এ পাশবিক ও নৃশংসতম হত্যাকান্ড করেছিলো। ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও, হত্যা করতে পারেনি তাঁর আদর্শ আর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্নকে।

বুধবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,জাতির পিতার আদর্শের পথ ধরে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে চলছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। বিশ্বাঙ্গনে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ‘

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। এছাড়াও ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো. নজিবুর রহমান,ইসলামিক ফাউন্ডেশনের সচিব (উপ-সচিব) মো. মনিরুজ্জামান,পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার,হাজেরা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় পরিচালকবৃন্দ,কর্মকর্তা- কর্মচারী ও ওলামায়ে কেরামবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্ট’সকল শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম