প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 9:45 am || প্রকাশের তারিখ: August 19, 2023, 8:01 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সৌজন্য সাক্ষাত করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান,গণভবনে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন,তাঁরা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি,আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমুলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও এসময় আলোচনা হয়।(সূত্র বাসস)