প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:10 pm || প্রকাশের তারিখ: October 15, 2019, 11:13 am
ইমন আল আহসান, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিষপানে তহমিনা (২২) নামে গৃহবধূ আত্মহত্যা করেছে।
গতকাল মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, তহমিনা এক সপ্তাহ আগে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের কারনে ঘরে থাকা বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর পর বাড়ীতে নিয়ে এলে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের রুবেল হাওলাদারের স্ত্রী।
এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে বলে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানিয়েছেন।