আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 7:17 pm || প্রকাশের তারিখ: August 25, 2023, 8:04 pm
রাজশাহী নগরীতে জমি কিনে বিপাকে ভুক্তভোগী বাবুল
লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকায় জমি কিনে বিপাকে পড়েছেন রাকিবুল হাসান বাবুল নামের এক ব্যক্তি। জমি ক্রয়ের পর খারিজ খাজনা পরিশোধ করলেও তাকে জমির দখল বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে বিক্রেতা ছোটবনগ্রাম পূর্ব পাড়ার মৃত ওমর আলীর পুত্র মোঃ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে।

রাকিবুল হাসান বাবুল জানান,রাজশাহী নগরীর ছোটবনগ্রাম মৌজায় জে.এল নং-১৩৩, আর.এস খতিয়ান নং-১৮৪, প্রস্তাবিত খতিয়ান-৬৬৯৪, আর.এস দাগ নং-৭৬২, ভিটা ০২৫০০ একর কাত ০.০২৫০ এর কাতে ০.০১৬৫ একর জায়গা ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে ছোটবনগ্রাম পূর্ব পাড়ার মৃত ওমর আলীর পুত্র মোঃ সিদ্দিকুর রহমানের নিকট থেকে ক্রয় করেন তিনি।

যার মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা। যা ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহীর সদর সাব রেজিস্ট্রি অফিসে বিক্রয় কবলা দলিল সম্পাদন করা হয়। জায়গা ক্রয়ের পর যথারীতি তিনি নাম খারিজসহ খাজনা পরিশোধ করেন। যার খতিয়ান নং-৮৪১৪,হোল্ডিং নং-৮৭৬৯।

রাকিবুল হাসান বাবুলের অভিযোগ, তিনি নাম খারিজ করে খাজনা পরিশোধ করার পরও বিক্রেতা সিদ্দিকুর রহমান তাকে জায়গার সত্ব বুঝিয়ে না দিয়ে নানা তালবাহানা শুরু করেন।এমনকি ওই জায়গায় গেলে সিদ্দিকুরের শরিকরা বাধা প্রদান এবং ভয়ভীতি প্রদর্শন করেন।এমতাবস্থায় তিনি জমির দখল না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতা রাকিবুল হাসান বাবুল।

অভিযোগের বিষয়ে সিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সকল অভিযোগ মিথ্যা জমির এখনো ভাগ বাটোরাই হয় নাই উল্টো আমিও ১৭ লক্ষ টাকা পাবো বাবুলের কাছে কোর্টে কেস করতে বলেন বলে ফোন কেটে দেয়।

আমাদেরবাংলাদেশ ডটকম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম