আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 7:26 pm || প্রকাশের তারিখ: August 29, 2023, 9:37 pm
রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গায় ৫ জুয়াড়ি আটক
লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহী মহানগরী'র কাশিয়াডাঙ্গা থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গোবিন্দপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো: কুদ্দুস আলী (৫০), একই এলাকার মৃত এমারুল ইসলামের ছেলে মো: মোকছেদুল আলম মামুন (৩০), মো: লুৎফর রহমানের ছেলে মো: হিমেল (৪২), মৃত আব্দুর রহমানের ছেলে মো: রেকাত আলী (৬০) ও মৃত মাইনুল ইসলামের ছেলে মো: হাসান আলী (৩৪)।

এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান। পুলিশ সুত্রে যানা যায়, গত ২৮ আগস্ট সোমবার রাত ১০:১০ টায় গোপন তথ্যের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেন।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম