আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:13 am || প্রকাশের তারিখ: August 30, 2023, 12:18 pm
শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পতিপক্ষের টর্চ লাইটের আঘাতে নারী নিহত
শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলা নারিকেল বাড়িয়া গ্রামে রাজহাস নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের টর্চ লাইটের আঘাতে জহুরা বেগম(৪২)নামে এক নারী নিহত।

তিনি শার্শা থানার ডিহি ইউনিয়নের নারিকেল বাড়ীয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী। গত বুধবার ভোরে তার পাশের বাড়ি রাজহাস নিয়ে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে এক নারী কে আটক করেছে পুলিশ ।

ইউপি সদস্য ফারুক হোসেন জানান,নিহত জহুরা বেগম লেখাপড়া জানে না ওষুধ খাবে এজন্য পাশের বাড়িতে প্রেসক্রিপশন দেখাতে গেলে রাজহাস নিয়ে কথা উঠে একপর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে ঝকড়া শুরু হয়। পরে রুহুল আমিন মিদেদর স্ত্রীর লাইট দিয়ে জহুরা বেগমের মাথায় আঘাত করলে সেখানেই সে মারা যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত রুহুল আমিন মিদেদর স্ত্রীকে আটক করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম