আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:09 am || প্রকাশের তারিখ: October 15, 2019, 11:27 am
আশুলিয়ায় ট্রাক চাপায় নৈশ প্রহরীর মৃত্যু
শহিদুল ইসলাম সাগরঃ আশুলিয়ায় বালু ভর্তি ট্রাক চাপায় গোলাম রব্বানী নামের (৩৫) পোশাক কারখানার এক নৈশ-প্রহরী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই যুবক উত্তরা থেকে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনে ইউনিক বাসষ্ট্যান্ডে আসার জন্য রওয়ানা দেন। পরে তিনি ইউনিক বাসষ্ট্যান্ডে নামার পর পেছন দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। নিহত ওই যুবক আশুলিয়ার ডিইপিজেড এলাকার ইয়াং ওয়ান গার্মেন্টস এ নিরাপত্তাকর্মীর চাকুরী করতো। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বলেন, নিহত যুবকের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে

আবা/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম