আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১১:২৭ অপরাহ্ণ
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফের 
সেনাপ্রধানের সঙ্গে কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফের সাক্ষাৎ কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল খালেদ এ এইচ এইচ এম আলকানদারির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে ভ্রাতৃপ্রতিম দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়। আইএসপিআর জানায়,সাত সদস্যের কুয়েতি প্রতিনিধিদলটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম ও ইউনিফর্ম তৈরির কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করার পাশাপাশি বর্তমানে কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় সংখ্যক ইউনিফর্ম কেনার বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। কুয়েতি প্রতিনিধিদলের এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম