আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 1:37 am || প্রকাশের তারিখ: October 4, 2023, 11:34 pm
কাশিমপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক।। ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সাংবাদিক গড়ার লক্ষ্যে সৃজনশীল সাংবাদিকতায় বিশ্বাসী সংবাদ কর্মীদের সুসংগঠিত রাখতে যাত্রা শুরু করলো কাশিমপুর মডেল প্রেসক্লাব।

মঙ্গলবার (৪ আগস্ট)  সন্ধ্যায় কাবাব প্যালেস রেস্টুরেন্টে সকল সদস্যের সমন্বয়ে কাশিমপুর মডেল প্রেসক্লাব এর কার্য-নির্বাহী কমিটি ঘোষণা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সকল সদস্যদের মতমতের ভিত্তিতে মোঃ হাসান সরকার বাংলা টিভি কাশিমপুর প্রতিনিধি কে সভাপতি ও মোঃ মারুফ হোসেন কে সাধারণ সম্পাদক করে (৩১) সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।

এসময় সকল সদস্যদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ হাসান সরকার বাংলা টিভি কাশিমপুর প্রতিনিধি, সঞ্চালনায় ছিলেন বিপ্লব হোসেন ফারুক।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হাসান সরকার বাংলা টিভি কাশিমপুর প্রতিনিধি সভাপতি কাশিমপুর মডেল প্রেসক্লাব, মোঃ মারুফ হোসেন দৈনিক বার্তা বাজার, সাধারণ সম্পাদক কাশিমপুর মডেল প্রেসক্লাব।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোঃ শাহীন, সহ সভাপতি, মোঃ বেল্লাল হোসেন সাজু, মোঃ নুর আলম সিদ্দিকী মানু, যুগ্ম সম্পাদক, মোঃ মোত্তাসিম সিকদার রাজিব, সাংগঠনিক সম্পাদক সহ উক্ত ক্লাবের সদস্য বৃন্দু প্রমুখ।

উক্ত অনুষ্ঠান শেষে জমকালো আয়োজনে প্রীতিভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

আমাদেরবাংলাদেশ/ডটকম শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম