আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 1:49 am || প্রকাশের তারিখ: October 15, 2023, 6:35 pm
সাভারে শিক্ষার্থীদের জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান ক্যাম্পেইন শুরু
সাভার প্রতিনিধি ।। সাভারে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে সাভার সেনানিবাসের মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন,১০ থেকে ১৪ বছর বয়সী,অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত মেয়ে-শিক্ষার্থীরা বিনা মূল্যে এক ডোজ করে টিকা পাবে। এছাড়া সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সার্বিক সহযোগীতায় আজ সেখানে কয়েক’শ শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হয়।
উক্ত  টিকা ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদুর রহমান,অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আবু নাসের তালুকদার,সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরীসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম