আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ১৫, ২০১৯, ১২:২১ অপরাহ্ণ
টাঙ্গাইল ভূঞাপুরে ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু
খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নাহিদ প্রি-ক্যাডেট এর পরিচালক ও ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক লুৎফর রহমান (৫০) ) নামে এক ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে আমিনা বেগম (৭০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

গত রবিবার (১৩ অক্টোবর ) বিকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড একটি হোটেলে খাবার খাওয়ার সময় হঠাৎ মাটিতে পড়ে যায়।পরে স্থানীয়রা তাকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়াতে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন ।পথিমধ্যে তার মৃত্যু হয়। গত রবিবার (১৩ অক্টোবর) রাতে ডাকিয়াপটল কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

স্থানীয়রা জানান, ডাকিয়াপটল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে লুৎফর রহমান একটি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ।তিনি একটা প্রি ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা করেছেন । গত রবিবার বিকেলে হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।এদিকে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তার মা আমিনা বেগমও হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মাত্র এক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে তিনি এক ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম