আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 12:45 am || প্রকাশের তারিখ: October 29, 2023, 8:16 pm
সাভারে ডি‌ডিএইচআরও’র সাদাছড়ি বিতরণ 
সাভার প্রতিনিধি।।"সাদাছড়ি হা‌তে ধ‌রি,স্মার্ট বাংলা‌দেশ নি‌জে গ‌ড়ি" এই স্লোগান‌-কে সাম‌নে রে‌খে আন্তর্জা‌তিক সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৩ " উপল‌ক্ষে ডি‌জেবল ডে‌ভেলপ‌মেন্ট এন্ড হিউম‌্যান রিসার্চ অর্গানাইজেশনের উ‌দ্যোগে আ‌লোচনা সভা ও সাদাছড়ি বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শ‌নিবার (২৮ অ‌ক্টোবর) সকাল ১১ টায় সাভার উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে ডি‌ডিএইচআরও'র প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ রুকন উ‌দ্দিনের সভাপ‌তি‌ত্বে এবং মোঃ র‌বিন খান প্রিন্সের সঞ্চালনায় এই সাদাছড়ি বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডি‌ডিএইচআরও'র সাধারণ সম্পাদক শার‌মিন আক্তার,সহ-সভাপ‌তি এড‌ভো‌কেট চৌধুরী আ‌সিফ ইকবাল,দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হো‌সেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুমা আক্তার,মানবা‌ধিকার বিষয়ক সম্পাদক  এড‌ভো‌কেট সুমন হো‌সেন,শিক্ষা ও আন্তর্জা‌তিক সম্পাদক তাস‌লিমা সুলতানা মিতু,দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হো‌সেনসহ দৃষ্টি প্রতিবন্ধী সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।
প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে ২০১৯ সালের ২৫ জানুয়ারি ডি‌জেবল ডে‌ভেলপ‌মেন্ট এন্ড হিউম‌্যান রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠা লাভ করে।
অনুষ্ঠানের সভাপতি মোঃ রুকন উ‌দ্দিন ব‌লেন, এ‌দে‌শের আঠা‌রো কো‌টি মানু‌ষের ম‌ধ্যে দশ ভাগ মানুষই প্রতিবন্ধী। দশ ভাগ হি‌সে‌বে এক কো‌টি ষাট লাখ প্রতিব‌ন্ধি‌র এই বিশাল জন‌গোষ্ঠি‌কে পেছ‌নে রে‌খে সরকার ঘোষিত স্মার্ট বাংলা‌দেশ গড়া কো‌নোভা‌বেই সম্ভব নয়। বর্তমানে দেশের যে সং‌বিধান আ‌ছে, তাতে আমা‌দের বিচা‌রিক আদাল‌তে যাওয়ার ‌কোনো সু‌যোগ নেই। যেটুকু আ‌ছে তা নিজস্ব আঙ্গিকে সরকার প্রশাসন দেখেন।
তিনি আরো বলেন,সংগঠন‌টি ইতিমধ্যে প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের আই‌নের সুরক্ষা প্রদান এবং অ‌ধিকার আদা‌য়ের ল‌ক্ষ্যে সু‌প্রিম কো‌র্টের আইনজীবীদের সমন্ব‌য়ে "ল" বোর্ড গঠন করেছে। "ল" বোর্ডের মূল লক্ষ‌্য হ‌লো প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌র সুরক্ষা ও অ‌ধিকা‌র আদা‌য়ের ল‌ক্ষ্যে প্রণীত আইন সম্প‌র্কিত জ‌টিলতা নিরস‌নে আইনগত পদ‌ক্ষেপসহ প্রতিবন্ধী ব‌্যা‌ক্তির পা‌রিপা‌র্শ্বিক, পা‌রিবা‌রিক,ব‌্যা‌ক্তিগত ও আইনগত সহায়তা এবং রা‌ষ্ট্রের উচ্চ পর্যা‌য়ের সা‌থে সম‌ঝোতার বিষ‌য়ে পদ‌ক্ষেপ গ্রহন করা। বি‌ভিন্ন জাতীয় ও আন্তর্জা‌তিক দিবসে প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের জন‌্য  জাতীয় ও আন্তর্জা‌তিক স্বীকৃত দিবসগু‌লো পালন করা। প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের নি‌য়ে বি‌ভিন্ন খেলায় অংশ নেওয়া।
রুকন উ‌দ্দিন আরো ব‌লেন, প্রতিষ্ঠা কাল থেকে প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের যুব প্রশিক্ষ‌নের মাধ‌্যমে কর্মসংস্থান নি‌শ্চিত করা যেমন-গবাদি পশু পালন,মৎষ‌্য চাষ, মাশরুম চাষ,শা‌রিরীক প্রতিবন্ধী‌দের ইলেকট্রনিক্স বিষয়ে প্রশিক্ষন, প্রতিবন্ধী নারী‌দের পার্লার প্রশিক্ষণ ও প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের উ‌দ্যোক্তা হি‌সে‌বে গ‌ড়ে তোলার প্রচেষ্টা চা‌লি‌য়ে যাচ্ছে ডি‌ডিএইচআরও।
তিনি আরো বলেন,ইতিমধ্যে প্রতিবন্ধী উন্নয়ন মানবা‌ধিকার বিষয়ক গ‌বেষনার সংস্থা হিসেবে কাজ করতে বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। সেই কমিটি প্রতিবন্ধীদের জন্য শিক্ষা কার্যক্রম যেটা ইং‌রেজী শিক্ষার প‌াশাপা‌শি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চালু করা,প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌দের মা‌ঝে ক‌ম্পিউটার প্রশিক্ষন, স্মার্ট ফোন ব‌্যাবহা‌রের প্রশিক্ষন, প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌রা যেন মানবা‌ধিকার সুরক্ষা পায় সেই ল‌ক্ষ্যে মানবা‌ধিকার বিষ‌য়ে গ‌বেষনা ক‌রে প্রতি‌বেদন নিয়মিত প্রকাশ করবে।
আমাদেরবাংলাদেশ ডটকম-শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম