আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: November 4, 2023, 12:11 am
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক খলিলুর রহমান, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ কামরুজ্জামান রাজু, সদস্য শিউলী খাতুন, পলাশ কুমার প্রমুখ। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন বিষয়ে বিভিন্ন আলোচনা এবং প্রশিক্ষণ প্রদান করা হয়। এর আগে উপজেলার ১১টি ইউনিয়নে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে এ বিষয়ে আলোচনা সভা ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম