আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: November 5, 2023, 1:28 pm
কেশবপুরে মাছের ঘের থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
 আজিজুর রহমান,কেশবপুর (যশোর): কেশবপুরে মাছের ঘেরের পানি থেকে পুলিশ অজ্ঞাত এক বৃদ্ধার (৬২) মরদেহ উদ্ধার করেছে। শনিবার ৪ নভেম্বর সকালে উপজেলার কর্ন্দপপুর মধ্যপাড়া এলাকায় সড়কের পাশের একটি ঘের থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, ওই অপরিচিত বৃদ্ধাকে শুক্রবার ৩ নভেম্বর সন্ধ্যার আগ থেকে এলাকায় একটি কাপড়ের ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। শনিবার সকালে ওই বৃদ্ধার মরদেহ কর্ন্দপপুর মধ্যপাড়া এলাকার খোরশেদ শেখের মাছের ঘেরের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন,অজ্ঞাত ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম