আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: November 7, 2023, 9:00 am
শার্শায় সড়ক দৃর্ঘটনায় নিহত ১
বেনাপোল শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় কভার্ড ভ‍্যান (ট্রাক) ও মটরসাইকেল দূর্ঘটনায় হাবিব (২৬) গুরুতর আহত ও রিমন হাসান রাকিব (৩২) নামের একজন নিহত হয়েছে।
জানা যায়,গতকাল সোমবার রাত্র সাড়ে ৮টার সময় যশোর- বেনাপোল মহাসড়কের নাভারণ নিউ মার্কেটের সামনে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানকে দ্রুত গতির একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় এই দূর্ঘটনা ঘটে।
নিহত রিমন হাসান রাকিব যশোর পূর্ববারান্দী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে এবং যশোর শহরের হামিদপুরের হাবিব গুরুতর আহত হয়। নাভারন হাইওয়ে থানার সাব-ইসন্সপেক্টর সিদ্ধার্থ চ‍্যাটার্জি জানান,দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের-কে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমন হাসান রাকিব-কে মৃত্যু ঘোষনা করেন এবং গুরুতর আহত হাবিব এর উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম