আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: November 8, 2023, 9:55 pm
শার্শায় উপকারভোগীরা প্রধানমন্ত্রী-কে ধন্যবাদ জানিয়েছেন
শার্শা বেনাপোল প্রতিনিধি।। যশোরের শার্শায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শার্শা উপজেলার হাজারো উপকারভোগী।

বুধবার (৯ নভেম্বর) বিকালে উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুপুরের উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপকারভোগীরা অনুষ্ঠানে আসতে শুরু করে। দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে যায় গোটা স্টেডিয়াম মাঠ ও আশপাশ এলাকা।অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার উপকারভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসাইন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর সভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান,উপজেলা সহকারী কমিশনার ফারজানা ইসলাম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়াসহ প্রমূখ।

আমাদেরবাংলাদশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম