আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 11:20 pm || প্রকাশের তারিখ: November 9, 2023, 12:09 am
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার স্বর্ণিভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন বুধবার (৯ নভেম্বর) রাত্র ১০টা ৩০ মিনিটের সময় আমাদেরবাংলাদেশ ডটকম-কে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এসময় তিনি বলেন,আমার ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি,তবে পদত্যাগ পত্রে উল্লেখ করে,আজ বুধবার দুপুরে পদত্যাগ পত্রটি সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের কাছে জমা দিয়েছেন।
চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের পদত্যাগের পর স্বর্ণিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ১ নম্বর প্যানেল চেয়ারম্যান ও ৮ নং ওয়ার্ডের মেম্বার হারুন-অর-রশিদ। উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে ঢাকা-১৯ আসন, সাভার ও আশুলিয়া এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।
উক্ত বিষয়ে স্বর্নিভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম-কে তিনি বলেন, পদত্যাগ পত্র জমা দেয়ার পর থেকেই আমি সাবেক চেয়ারম্যান হয়ে গেছি। এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ।
এসময় তিনি বলেন আমি আমার ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি,আমি ব্যক্তিগত কারণে রাজনীতি করি না,আমি সাভারের সন্তান,আমি জনগণের জন্যই রাজনীতি করি। সাভার আশুলিয়ার জনগণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাথী হিসেবে আমাকে দেখতে চায়। আমি তাদের প্রত্যাশা পূরণের জন্যই আমি দলের মনোনয়ন চাইবো। এছাড়া তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দল থেকে মনোনয়ন দিলে,আমি বিশ্বাস করি যেকোনো প্রার্থীর সঙ্গে আমি বিজয় লাভ করবো।
 তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমাকে মনোনয়ন দিলে সাভার আশুলিয়ার আওয়ামী লীগের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে তাহলে তিনি নিশ্চয়ই আমাকে মনোনয়ন দিবেন এবং তিনি যে সিদ্ধান্ত নিবেন আমি সেই সিদ্ধান্ত অনুযায়ী জনগণের পাশে থেকে কাজ করব।
আমাদেরবাংলাদেশ ডটকম/ জাহাঙ্গীর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম