আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 11:01 pm || প্রকাশের তারিখ: November 13, 2023, 11:41 pm
আশুলিয়ায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি
নিজস্ব প্রতিবেদ ।। আশুলিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল আনন্দ র‌্যালি করেছে আশুলিয়া থানা যুবলীগ।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকা থেকে র‌্যালি বের করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে নতুন ইপিজেড ঘুরে আবার বাইপাইল এসেছে শেষ করেন। এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশও করেন। এ রালিতে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুন সংবলিত মিছিল নিয়ে বাইপাইল মোড় এলাকায় জড়ো হলে সেখানে সমাবেশ করেন তারা,
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ কবির সহ বিভিন্ন নেতাকর্মী ।
 প্রতিমন্ত্রী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার আশুলিয়া থেকে প্রার্থী হিসেবে আমাকে নিশ্চয়তা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ প্রায় দেড় বছর যাবত জনগণের কাছে ভোট চাচ্ছি। আজ আপনাদের কাছে যুবলীগের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের কাছে আমাদের অনুরোধ নেত্রী যে সিদ্ধান্ত দেবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো। কোন বাধা নৌকার প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। নৌকা যার আমরা তার।
নৌকাকে বিজয়ী করার জন্য আমরা বদ্ধপরিকর থাকবো। নৌকাকে বিজয়ী অর্জন করার জন্য শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য আজকে আপনারা সবাই একত্রিত হয়েছেন,এখন আমরা র‌্যলি বের করব শেখ হাসিনার সাথে একাত্মতা প্রকাশ করব।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সবেক সাধারণ সম্পাদক জিএস মিজান।
সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ কবির, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মন্ডল, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার,যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবরীগের সভাপতি নুরুল আমিন সরকারসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম /রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম