আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: November 14, 2023, 12:38 am
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক।। নড়াইলে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩টার সময় নড়াইল সদর থানার সিংগাসৈলপুর ইউনিয়নের বাবা এগ্রোফার্ম এর মাঠের উত্তর পাশে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি (১)মোঃ শহিদুল ইসলাম (৩৫) পিতা মোহাম্মদ আতিয়ার মোল্লা,গ্রাম সিংগা,থানা নড়াইল সদর,জেলা নড়াইল।
 জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এসআই(নিঃ) জয়দেব কুমার বসু,এসআই(নিঃ) অপু মিত্র,এএসআই(নিঃ) এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম-কে গ্রেফতার করে।
এ সময়  মোঃ শহিদুল ইসলাম এর কাছে থেকে ৫০০  গ্রাঁম গাঁজা জব্দ করা হয়। উক্ত বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/ শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম