আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 11:13 pm || প্রকাশের তারিখ: November 14, 2023, 10:35 pm
ঝালকাঠিতে নসিমনের ধাক্কায় পথচারী এক নারী নিহত
 ঝালকাঠি জেলা প্রতিনিধি।।ঝালকাঠির রাজাপুরে পিক-আপের ধাক্কায় লাকী বেগম (৪২) নামে  এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কামাল।

নিহতের ছেলে মো: শামীম সিকদার জানায়, তার মা মঙ্গলবার সকালে উপজেলার বলাইবাড়ি এলাকায় তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি পায়ে হেটে যাচ্ছিল। পথিমধ্যে সমবায় এলাকায় একটি মাছবাহি নসিমন লাখিকে পিছন থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন অজ্ঞাত পরিচয়ের উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক লাখিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মোঃ ফিরোজ কামাল বলেন, পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিডি.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম