আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:04 pm || প্রকাশের তারিখ: November 16, 2023, 12:00 am
নড়াইলের পুলিশ সুপারসহ ১৬ কর্মকর্তার বদলি 
জনি চৌধুরী, নড়াইল প্রতিনিধি : পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। একইসঙ্গে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বাকি ১৪ কর্মকর্তাকে পুলিশের অন্য ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

নড়াইল জেলার পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, ডিএমপির মোহা. মেহেদী হাসানকে নড়াইল জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে নৌ পুলিশে এবং ডিএমপির আর. এম ফয়জুর রহমানকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম