আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:10 pm || প্রকাশের তারিখ: November 18, 2023, 7:09 pm
বেনাপোলের বালুন্ডা গ্রাম থেকে ১৬টি ককটেল উদ্ধার
বেনাপোল শার্শা প্রতিনিধি।। যশোরের বেনাপোলের বালুন্ডা বাজার এলাকায় একটি পুকুর পাড় থেকে ১৬ টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।শনিবার ভোরে ককটেল গুলো উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া স্যারের কাছে গোপন খবর আসে বালুন্ডা বাজারে পশ্চিম পার্শ্বে বালুন্ডা টু বারপোতা রাস্তার পাশে একটি পুকুরের পাড়ে মধ্যে পরিত্যক্ত অবস্থায় ককটেল রয়েছে।

এমন সংবাদে ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৬টি ককটেল কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করেন কে বা কারা ককটেল গুলো এক জায়গায় জমা করে রাখছিল বলে জানাই পুলিশ

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম