প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 6:00 am || প্রকাশের তারিখ: November 20, 2023, 8:24 pm
কেশবপুরে ৩ দিন মেয়াদী আয়বর্ধকমূলক নারীদের গবাদি প্রাণি পালন বিষয়ক প্রশিক্ষণ
ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এর উদ্যোগে বিআরডিবি ভবন মিলনায়তনে সোমবার নারীদের গবাদি প্রাণি পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংশপতি বিশ্বাস প্রমুখ। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) আওতায় উপজেলার ৩০ জন নারীকে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।