আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 10:13 pm || প্রকাশের তারিখ: November 21, 2023, 7:25 pm
কেশবপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
বিশেষ প্রতিনিধি হারুন অর রশিদ বুলবুল ।। যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার উদ্যোগে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১শে নভেম্বর) সকাল ১১ টায় কেশবপুর সেনাকল্যাণ সংস্থার অফিস রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা অসরপ্রাপ্ত সার্জেন্ট ফজলুর রহমানের সভাপতিত্বে ও অসারপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি ও কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান ও কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মোঃ হারুনার রশীদ বুলবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ২১ শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস ও  মহান  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ  ঘটনা তুলে  ধরে বক্তব্য প্রদান করেন। সাথে সাথে দেশের সব সেনাবাহিনী নৌ ঘাঁটি স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা সহ মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম