আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 4:50 pm || প্রকাশের তারিখ: October 15, 2019, 5:58 pm
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
লিয়াকত হোসেন রাজশাহী প্রতিনিধি :রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর মতিহার থানাধিন কাজলা মোড় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা শাখা’র ডিবি পুলিশের সেকেন্ড অফিসার এসআই হাসান মজিবর রহমান ও সঙ্গীয় ফোর্স।

এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ৫০০শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতরা হলো: পাবনা জেলার আমিনপুর থানাধিন আহম্মেদপুর গ্রামের মোঃ কুরবান আলির ছেলে মোঃ রেজাউল (৩২), ও নগরীর চন্দ্রিমা থানাধিন নামুভদ্রা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ তহুরুল ইসলাম(২৩)। ডিবি এসআই মোঃ মাহাবুব হাসান জানায়, গোাপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কাজলা এলাকায় দুই মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে খদ্দেরের জন্য আপেক্ষা করছে।

এমন তথ্যের ভিত্তিতে দ্রুত কাজলা এলাকায় অভিযান চালিয়ে রেজাউল ও তহুরুল নামের দুই মাদক ব্যবসাায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাাশী চালিয়ে রেজাউলের নিকট ৪০০পিস ইয়াবা ও তহরুলের নিকট ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারার মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই হাসান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম