আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 7, 2026, 12:15 pm || প্রকাশের তারিখ: November 25, 2023, 10:39 pm
যশোরের কেশবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: কেশবপুরের প্রতাপপুর গ্রামে শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে ইসরাত জাহান (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের ইসরাফিল সরদারের মেয়ে।

এলাকাবাসী জানায়, বাড়ি সংলগ্ন পুকুরের পাশে বসে শিশু ইসরাত জাহানের মা মালিহা খাতুন ও তার ফুফু শিশুটিকে নিয়ে গোবরের বড়ে তৈরি করছিলেন। তাদের অগোচরে শিশুটি ওই পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে।

ওই এলাকার মেম্বার ফজলুর বিশ্বাস বলেন, মা ও ফুফুর অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে। পরিবারের লোকজন ওই পুকুরের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম