আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:13 pm || প্রকাশের তারিখ: November 26, 2023, 6:30 pm
যশোরে নতুন মুখ, দুটি আসনে অপরিবর্তিত নৌকার ৪ মাঝি
শার্শা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আ'লীগের চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেন। এবার যশোর জেলার ৬ টি আসনের মধ্যে ২ টি আসনে নতুন প্রার্থী উঠে এসেছে। এছাড়া বাকি ৪টি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রাখা হয়েছে

 

যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনে নতুন মুখ ডাঃ তৌহিদুজ্জামান তুহিন ও যশোর-৪(বাঘারপাড়া-অভয়নগর) আসনে এনামুল হক বাবুল। ডাঃ তৌহিদুজ্জামান তুহিন একজন হৃদরোগ বিশেষঞ্জ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা। যশোর -৪ আসনে নৌকার টিকিট পাওয়া এনামুল হক বাবুল আভয়নগর উপজেলা আ'লীগের সভাপতি। এদিকে যশোর-১(শার্শা),যশোর-৩(সদর),যশোর-৫(মনিরামপুর), যশোর-৬(কেশবপুর) এই ৪টি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রয়েছে। আসন অনুসারে পাঁচবারেমত মনোনয়ন পেয়েছেন শার্শা থেকে শেখ আফিল উদ্দীন, যশোর সদর থেকে কাজী নাবিল আহমেদ, মনিরামপুর থেকে স্বপন ভট্টাচার্য্য ও কেশবপুর থেকে শাহিন চাকলাদার।

উল্লেখ্য, যশোরের ৬ টি আসন থেকে ৬৯ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র করে করেছিলেন। এদের ভিতরে একাধিক আওয়ামী লীগ নেতার একাধিক আসনেও মনোনয়ন পত্র ক্রয় করতে দেখা যায়।

এবিডি/ইমু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম