আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:12 pm || প্রকাশের তারিখ: November 27, 2023, 8:09 pm
যশোর-৫ আসনে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী: সাবেক মেজর মোস্তফা বনি
নিজস্ব সংবাদদাতা।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫(মনিরামপুর থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মনিরামপুরের  কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোস্তফা বনি।
সোমবার (২৭ নভেম্বর) ঢাকার রাজধানীর এক অনুষ্ঠানে যোগদান করে এই ঘোষণা দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোস্তফা বনি। এসময় তিনি বলেন,আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে যশোর-৫ (মনিরামপুর) থেকে অংশ নেব।
এ সময় সাবেক মেজর মোস্তফা বনি,বলেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা আমাকে যশোর-৫ আসনের মনিরামপুরে মনোনীত করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তফা বনি বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে রাজনীতি আমার কাছে এবাদত,মানুষের কল্যাণের আমানত। মণিরামপুর এর রাজনীতি আজ দুর্নীতিগ্রস্ত কলুষিত। মণিরামপুর এর রাজনীতিকে দুর্নীতি মুক্ত করতে জিহাদের ঘোষণা দিলেন সাবেক এই সেনা কর্মকর্তা।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম