আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 7:17 pm || প্রকাশের তারিখ: November 29, 2023, 9:11 pm
রাজশাহীতে লফস’র তামাক স্বাস্থ্য ঝুঁকি প্রচারণা ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো।। আজ ২৯ নভেম্বর (বুধবার) বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে এবং সেভ আওয়ার সোসাইটি এর সহযোগিতায় রাজশাহী জেলার পবা উপজেলা’র মল্লিকপুর গ্রামে তামাক স্বাস্থ্য ঝুঁকি প্রচারণা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য ক্যাম্পটি পরিচালনা করেন ডাঃ সাবিনা সুলতানা সুমি, মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটিস স্পেশালিস্ট ও গাইনী চিকিৎসক (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পি জি হাসপাতাল ঢাকা) এবং তার সহকর্মীগন।

উক্ত ক্যাম্পে ১০০ জন দরিদ্র নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়া স্বাস্থ্য ক্যাম্প পরিচালনার পাশাপাশি এনআইএলজি কর্তৃক তামাক স্বাস্থ্য ঝুঁকি প্রচারণামূলক স্টিকার প্রদান করা হয় এবং তামাক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করা হয়।

তামাক স্বাস্থ্য ঝুঁকি প্রচারণা ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন,সেইভ আওয়ার সোসাইটির রিসার্চ এসিষ্ট্যান্ট মোফাজ্জল হোসেন,লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম এ্যাসিস্টেন্ট টুম্পা পাল, এস এম রাকিব উল ইসলাম, স্বেচ্ছাসেবী জরিনা খাতুন প্রমুখ ।

এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম