আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:12 pm || প্রকাশের তারিখ: November 30, 2023, 9:19 pm
যশোর-১ (শার্শা) আসনে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শার্শা প্রতিনিধি।। মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে ৬জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এরা হলেন,যশোর-১ শার্শা আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন,আওয়ামীলীগের স্বতন্ত্র হিসেবে সোহরাব হোসেন,স্বতন্ত্র হিসেবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুল হাসান,জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহম্মেদ বলেন,৮৫ যশোর-১ আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বতা করার লক্ষ্যে ৫জন প্রার্থী শার্শা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল করেছেন। আর নাজমুল হাসান (স্বতন্ত্র,আওয়ামীলীগ) যশোর ডিসি অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম