আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: ডিসেম্বর ৬, ২০২৩, ১২:২৪ অপরাহ্ণ
গাইবান্ধায় বিদেশীমদসহ যুবলীগের আহবায়ক র‌্যাবের হাতে আটক
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার কামারজানী থেকে ২৬ বোতল বিদেশী মদসহ মোঃ মারুফ হাসান (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। বুধবার (৬ ডিসেম্বর) সকালে আটকৃত মারুফ হাসানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। আটককৃত মারুফ হাসান গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের মোঃ দুলু মিয়ার পুত্র। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কামারজানী ইউনিয়ন শাখারা আহবায়ক। র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার মাহমুদ বশির আহমেদ জানান, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী এলাকায় একজন অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে মারুফকে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ি সুকৌশলের দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে বলে জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে এ চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি। সকালে আটক মারুফের বিরুদ্ধে বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়। পরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম