আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:50 pm || প্রকাশের তারিখ: December 6, 2023, 7:34 pm
শার্শা সমাজসেবা সহযোগিতায় হারানো একই শিশুকে পরিবারে কাছে হস্তান্তর করলো উপজেলা প্রশাসন
 শার্শা প্রতিনিধি :বাড়ি থেকে গত ১ মাস আগে হারিয়ে যাওয়া রায়হান (১০) নামে এক শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে শার্শা উপজেলা সমাজসেবা অধিদফতর। বুধবার বিকেলে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে রায়হানকে তার পরিবারের লোকের হাতের তুলে দেন। এসময় হারানো ছেলেকে ফিরে পেয়ে পরিবারের লোকজন আনন্দে কেঁদে ফেলেন। রায়হান কুমিল্লা জেলার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে। সমাজ সেবা অফিস সূত্রে জানা যায়, শিশু রায়হান কে চার দিন আগে নাভারণ রেল স্টেশন থেকে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পায়। পরে তাকে উদ্ধার করে সমাজ সেবা অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম পরে খোঁজ খবর নিয়ে তার পরিবারকে খুঁজে পায়। আজ বিকালে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রায়হানের পরিবার জানান, গত ১ মাস আগে সে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর সে বাড়ী ফিরে আসেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ আমাদের সন্তানকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত। সেই সাথে ধন্যবাদ জানায় শার্শা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা, আনসার সদস্য সহ সহযোগী সকলকে। এ সময় উপজেলা নিবার্হী অফিসার নারায়ন চন্দ্র পাল, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উদ্ভাবক মিজানুর রহমান, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম