আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:51 pm || প্রকাশের তারিখ: December 7, 2023, 7:55 pm
কেশবপুরে গতকাল রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে শীতের বার্তা
ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: বুধবার রাত থেকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। মাঝে মধ্যে মাঝারি ও হালকা বৃষ্টি পড়ছে। সবেমাত্র শীতকাল শুরু হয়েছে। শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে। সন্ধ্যার আগেই ঠান্ডার আভাস পাওয়া যায়। রাতের অন্ধকার হওয়ার সাথে সাথে বাড়তে থাকে ঠান্ডা। এর কারণে ঠান্ডাজনিত রোগ থেকে বাচতে শীতের পোশাক কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে মানুষ। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সাথে সকল ধরনের পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরম পোশাক কেনা নিয়ে হিমসিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার।

শাকসবজিসহ নিত্যপণ্যের দাম যেমন বেড়েছে, তেমনি শীতের পোশাকেরও দাম বেড়েছে। এখন যেকোনো কিছু কিনতে গেলেই আমাদের মতো মধ্যবিত্তদের হিমসিম খেতে হয়।

ভ্যান চালক মামুন বলেন, এর আগে প্রতিদিন সূর্য উঠছে, তাই বেশি শীত লাগে নাই। তবে আজ সকাল থেকেই ঠান্ডা আবহাওয়া ও গুড়ি বৃষ্টি থাকায় বেশি শীত লাগছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম