প্রিন্ট এর তারিখ: November 7, 2026, 12:47 pm || প্রকাশের তারিখ: December 8, 2023, 8:02 pm
এম এইচ সুমন, স্টাফ রিপোর্টর: কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৮ ডিসেম্বর) বিকেলে সংস্থার কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন গরীব ও অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র হিসেবে দেওয়া হয় কম্বল। একই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হামিদ গাজীকে দেওয়া হয় একটি হুইল চেয়ার।
এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস এম ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।
সংস্থার পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, শিক্ষক মোল্যা আব্দুস ছাত্তার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সংস্থার সহ-সভাপতি শিক্ষক নিছার উদ্দীন। আরও বক্তব্য দেন, সংস্থার উপ-পরিচালক সুফিয়া পারভিন শিখা, সদস্য কামরুজ্জামান রাজু, এনামুল হাসান নাইম প্রমুখ।