আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:13 am || প্রকাশের তারিখ: December 8, 2023, 9:49 pm
প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি মেনে গোপালগঞ্জ সফর
এবিডি ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি মেনে তার নিজ জেলা গোপালগঞ্জে দুদিনের ব্যক্তিগত সফর করেছেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন,নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী তার নিজ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফর করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত গাড়িতে করে গোপালগঞ্জ যান।
বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় পৌঁছার পর পরই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। আজ বিকেলে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সমাধিতে দোয়া ও ফাতেহা পাঠ করেন। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি থেকে হেঁটে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে যান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম