প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:00 pm || প্রকাশের তারিখ: December 10, 2023, 4:04 pm
কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে গতকাল রাতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ মেহেরুন নেছা ময়না ও রাসেল নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রাজাপুর থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্ত্বে এসআই নাজমুজ্জামান, এসআই সুমন , এএসআই লিজা খানম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মনোহরপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে আটক করে তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। রাসেল হাওলাদারের দেয়া তথ্য অনুযায়ী উপজেলা সদরের মৃধাবারী এলাকায় একটি ফ্লাটের নিচতলায় অভিযান চালিয়ে মেহেরুন নেছা ময়না নামের এক নারী মাদক কারবারিকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত মেহেরুন নেছা ময়নার স্বামী ইব্রাহীম রাসেল দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ইয়াবার ব্যাবসা পরিচলনা করে আসছে বলে জানায় পুলিশ। ইব্রাহীম রাসেল ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার টিয়ারা পশ্চিমপাড়া এলাকার ওলিউল্লাহর ছেলে। এবং মেহেরুন নেছা ময়না রাজাপুর সদরের বেলাল হোসেনের মেয়ে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানায়, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।