আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:13 am || প্রকাশের তারিখ: December 13, 2023, 7:14 pm
সশস্ত্র বাহিনী বিভাগকে যুক্তরাষ্ট্রের ওরিগণ ন্যাশনাল গার্ডের শুভেচ্ছা উপহার প্রদান
এবিডি ডেস্ক।। যুক্তরাষ্ট্রের ওরিগণ ন্যাশনাল গার্ড এবং সশস্ত্র বাহিনী বিভাগের মধ্যকার স্টেট পার্টনারশীপ প্রোগামের পনের বৎসর পূর্তি উপলক্ষ্যে।
 বুধবার ( ১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের অফিস অফ ডিফেস কো-অপারেশন (ওডিসি) চীফ লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্যালেসারের পক্ষ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। খবর আইএসপিআরের।
এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে যুক্তরাষ্ট্রের অফিস অফ ডিফে›স কো-অপারেশনকে (ওডিসি) বিশেষ ভূমিকা রাখার জন্য প্রিন্সিপাল স্টাফ অফিসার ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওরিগণ ন্যাশনাল গার্ড এবং অফিস অফ ডিফেস কো-অপারেশনকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ সামরিক ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
সূত্র বাসস
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম