আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 5:49 pm || প্রকাশের তারিখ: December 14, 2023, 5:21 pm
সাভার উপজেলা মিলয়াতনে শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
অমিত সূত্রধর, সাভার উপজেলা প্রতিনিধি:

আজ ১৪ ই নভেম্বর, বৃহস্পতিবার বেলা ১২টার সময় সাভার উপজেলা প্রসাশন কতৃক শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঊক্ত আলোচনা সভায় ঊপস্থিত ছিলেন মোঃ ফেরদৌস -নির্বাহী কর্মকর্তা সাভার ঊপজেলা, ডাঃ সায়েমুল হুদা -স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা, সাভার ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ ফেরদৌস ওয়াহিদ বলেন,১৯৭১ সালে ঘাতক বাহিনি নিশ্চিত পরাজয় জেনে ঠিক বিজয়ের আগ মূহুর্তে আমাদের দেশের বুদ্ধিজীবি নৃশংস ভাবে হত্যা করা হয়।ঘাতকদের লক্ষ্য ছিল আমাদের দেশের বুদ্ধি জীবিদের হত্যার মাধ্যমে পঙ্গু করে দেয়া।সকল শহীদ বুদ্ধিজীবির স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এসময় ডাঃ সায়েমুল হুদা-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা, সাভার ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য দেশের বুদ্ধিজীবিদের হত্যা করার পরিকল্পনা করে ঘাতকরা।তাদের পরিকল্পনা অনুয়ায়ী ১৯৭১ সালের ১৪ ই নভেম্বর নৃশংসভাবে হত্যা করে আমাদের দেশের বুদ্ধিজীবিদের।নিহত সকল শহীদ বুদ্ধি জীবিদের আত্নার মাগফেরাত কামনা করি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম