আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 5:49 pm || প্রকাশের তারিখ: December 14, 2023, 8:32 pm
গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তরুণদের সংগঠন গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের আয়োজনে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) গাইবান্ধা পৌর শহরের খন্দকার মোড় এলাকায় আর্ট একাডেমীতে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে । প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী ২৬ জন শিক্ষার্থী তিনটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। তিন গ্রুপের মোট নয় জন বিজয়ী কে প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীতায় গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের জিহাদ আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম