প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 4:53 pm || প্রকাশের তারিখ: December 16, 2023, 9:20 pm
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুষ্প স্তবক অর্পণ
অমিত সূত্রধর: সাভার উপজেলা প্রতিনিধি,
আজ ভোরের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ সায়েমুল হুদা বলেন, আজ বিজয়ের ৫৩ বছর।জাতির সূর্য সন্তানদের আত্নত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা।
সূর্য সন্তানের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা সোনার বাংলাদেশ।
পৃথিবীর বুকে বাংলাদেশ নাম স্থাপন করতে গিয়ে নিহত হয়েছে লাখো মায়ের বুক।নিহত সকল শহীদ সূর্য সন্তানের আত্নার মাগফেরাত কামনা করি।নিহত সকল শহীদের জন্য বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করা হয়।