প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 6:20 pm || প্রকাশের তারিখ: December 18, 2023, 3:31 pm
আবু সাইদ বিশেষ প্রতিনিধি।। আশুলিয়া ও ধামরাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫১ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীক-কে আটক করেছে র্যাব-৪।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এসময় তিনি বলেন, গতকাল ১৭ ডিসেম্বর বিকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে ২৫১ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীক-কে আটক করে।
আটককৃতরা হলো-(১) মোঃ সাইফুল ইসলাম সুমন (৩৪) জেলা-ফরিদপুর (২) মহিরউদ্দিন (২৪) জেলা- লালমনিরহাট (৩) শিউলি বেগম (২৫) জেলা-রাজশাহী( ৪) ইতি বেগম। তারা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়,গতকাল বিকেলে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া ও ধামরাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫১ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীক-কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৫১ ফেনসিডিলসহ জব্দ করা হয়।
গ্রেফতার আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ সংগ্রহ করে সাভার,আশুলিয়া ও ধামরাই সহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান,এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এবিডি.কম/শিরিন আলম