আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 10:54 pm || প্রকাশের তারিখ: December 19, 2023, 7:44 pm
বাবার কবর জিয়ারতের মধ্যে দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারনা শুরু করলেন ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী তালুকদার তোহিদ জং মুরাদ
স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রতিক পাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের প্রচারণা শুরু করতে পারবে সকল প্রার্থীরা।

তারই ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৯ সাভার-আশুলিয়ার স্বতন্ত্র পদপ্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ ঈগল মার্কা পেয়েছেন।

আশুলিয়ার টঙ্গাবারি নিজ পিতৃভূমি মুরাদ জং এর।তার পিতা মরহুম আনোয়ার জংয়ের করব জিয়ারত করেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে।

এসময় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন,আমি তো নৌকার লোকই।কিন্তুু এবার আমি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে ঈগল প্রতিক নিয়ে নির্বাচন করছি।

আমি সাভার-আশুলিয়া প্রত্যেকটি ঘরে মুরাদ জং তৈরী করেছি।আগামি জানুয়ারি ৭ তারিখ ভোটের মাধ্যমে আমি জয় লাভ করবো আমি আশাবাদী।

আমার একটা শ্লোগান,সন্ত্রাস ও মাদকমুক্ত সাভার-আশুলিয়া তৈরি করব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম