আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:51 pm || প্রকাশের তারিখ: December 19, 2023, 8:02 pm
টিপু সুলতানের কবর জিয়ারত ও ঈগল প্রতীকের প্রচারণা করলেন এস এম ইয়াকুব আলী
মনিরামপুর (যশোর)প্রতিনিধি: যশোর-০৫ (মনিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত খান টিপু সুলতানের কবর জিয়ারত করেছেন স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী।

মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে গিয়ে প্রয়াতের কবর জিয়ারত করেন তিনি।
অপরদিকে, একইদিনে বিকেলে মনিরামপুর উপজেলার কপালিয়া বাজার ও কামালপুরে ঈগল প্রতীকের প্রচারণা করেন স্বতন্ত্র প্রার্থী এম ইয়াকুব আলী। এসময় তিনি বলেন, সাধারণ মানুষের সেবক হতে আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। মনিরামপুরে সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত আমি তাদের ভাগ্যউন্নয়নের কাজ করতে চাই। তাই এই নির্বাচনে আমি এমপি প্রার্থী হয়েছি। আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী হয়ে আপনাদের সেবা করার সুযোগ চাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলু,বিল্লাল হোসেন মিন্টু, আবুল বাশার,উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দু হাজরা, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা বেগম প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম