প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 10:13 pm || প্রকাশের তারিখ: December 19, 2023, 10:54 pm
ঢাকা-১৯ আসনে দশ বছর পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণায় তালুকদার তোহিদ জং মুরাদ
স্টাফ রিপোর্টারঃ আজ মঙ্গলবার দুপুরে সাভার-আশুলিয়া ঢাকা ১৯ আসনে দশ বছর পরে নিজের বাস ভবনে অফিস উদ্বোধন করলেন তালুকদার তৌহিদ জং মুরাদ। বিগত দশ বছর তিনি সাভারে আসেননি।দ্বাদশ নির্বাচনকে ঘিরে নৌকার মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারো ঢাকা -১৯ আসনে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি।
এসময় তিনি বলেন,আমি বিগত ১০ বছর সাভারে আসেনি।আমি আপনাদের ভালোবাসায় আবার আসছি।মাননীয় প্রধান মন্ত্রি আমাকে ৩ বার নৌকা দিয়েছেন।এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন।তাই আমি এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে আপনাদের মাঝে আসছি। আপনারা আমার নির্বাচন করে দিন, আমার মার্কা ঈগল মার্কা।
আমি সাভারের সন্তান,চিরকাল আপনাদের সন্তান হয়েই থাকতে চাই।