আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 10:12 pm || প্রকাশের তারিখ: December 21, 2023, 10:16 pm
কলাপাড়ায় নৌকার কর্মী সমর্থকদের গ্রাম পুলিশ সদস্যের হুমকি, ইসিতে অভিযোগ 
কলাপাড়া প্রতিনিধি : ১১৪, পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় নৌকার কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে বাঁধা প্রদান সহ হুমকি প্রদানের অভিযোগ উঠলো একসঞ্জ গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইসিতে অভিযোগ দেয়া হয়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নির্বাচনী সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত অনুমান আটটার দিকে নির্বাচনী এলাকার মহিপুর থানার অন্তর্গত ডালভুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে নৌকার কর্মী সমর্থকদের প্রচার-প্রচারনায় অংশ না নিতে গ্রাম পুলিশ সদস্য আবু সালেহ ফরাজী বাঁধা প্রদান সহ হুমকি প্রদান করে। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই গ্রাম পুলিশ সদস্য আবু সালেহ ফরাজী ইউনিফর্ম পরিহিত অবস্থায় থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে নৌকার কর্মী সমর্থকদের হুমকি প্রদান অব্যাহত রেখেছে। গ্রাম পুলিশ বিধায় সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়েছে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লংঘন। এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচনে হুমকি।

এ বিষয়ে পটুয়াখালী রিটার্নিং অফিসার, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম বলেন, এরকম কোন অভিযোগ আমি এখনও পাইনি। অভিযোগ পেলে বিষয়টি দেখবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম