প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 4:00 am || প্রকাশের তারিখ: December 25, 2023, 7:24 pm
নিজস্ব প্রতিবেদক।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র পদপ্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ।
সোমবার (২৫ ডিসেম্বর ) দুপুরে বিরুলিয়া কাকাবো নিজের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন,আমার ইজ্জতটা ভিক্ষা দেন।আমি তো আপনাদের সন্তান,এই মাটির সন্তান। আমি আপনাদের আমার ঈগলটারে দিয়ে গেলাম। ঈগল মার্কায় ভোট দিয়ে আপনাদের সন্তান-কে জয় যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে আপনাদের জন্য কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান মো: শাহাদাৎ হোসেন খান,বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন,আশুলিয়া থানা আওয়ামী-লীগের নেতা কাদের দেওয়ানসহ প্রমুখ।
এবিডি.কম/জাহাঙ্গীর