আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:13 am || প্রকাশের তারিখ: December 26, 2023, 1:10 pm
সাভারে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ 
নিজস্ব প্রতিবেদন।। ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। এ ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো: সিরাজুল ইসলাম।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত্রে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ এর আগে সোমবার ভোরে আশুলিয়ার জামগড়া গোরাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন আশুলিয়ার জামগড়া গোরাট এলাকার সাহাবুদ্দিন মাদবরের ছেলে মো.আরিফসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন। ভুক্তভোগী মো: সিরাজুল ইসলাম বলেন,আমি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মুহাম্মদ সাইফুল ইসলামের সমর্থক।
তিনি বলেন আমি পোস্টার ও ব্যানার লাগানোর কাজ করি। সকালে আশুলিয়ার গোরাট এলাকায় কর্মীদের সঙ্গে নিয়ে পোস্টার লাগানোর সময় নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদবর ও তার ৭-৮ জন সহযোগী আমাদের মারধর করে ও পোস্টার ছিঁড়ে ফেলে।
এ সময় ওই এলাকায় পুনরায় পোস্টার লাগাতে দেখলে প্রাণনাশের হুমকি দেয় আরিফ মাদবর। তিনি আরও বলেন,এ ঘটনায় থানায়ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদর বলেন,এমন কোনো ঘটনা ঘটেনি। মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ বলেন,বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের নির্বাচন অফিসে অভিযোগ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম