আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:51 pm || প্রকাশের তারিখ: December 28, 2023, 9:44 pm
শার্শার পুটখালী ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী আফিল উদ্দিনের পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত
আসাদুর রহমান।। দ্বাদশ সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন পুটখালী ইউনিয়নে নির্বাচনী এলাকা গণসংযোগ ও উঠান বৈঠক পথসভা করেন। শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আপনাদের মুল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সাকালে উপজেলার পুটখালী ইউনিয়নের দৌলতপুর, পুটখালী, খলশী, বৃত্তিঅঁচড়া-রাজাপুর ওয়ার্ডের উঠান বৈঠাক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক,শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান,যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, সাবেক চেয়ারম্যান হাদিউজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও অলিয়ার রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম