আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:13 am || প্রকাশের তারিখ: December 29, 2023, 7:08 pm
শার্শার লক্ষণপুর ইউনিয়নে আফিল উদ্দিনের নির্বাচনী পথসভা
শার্শা প্রতিনিধি।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে শার্শার লক্ষনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন যশোর-১ শার্শা আসনের আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর, শিকারপুর, খামাড়পাড়া, বহিলাপোতা, ডুবপাড়া এলাকায় তিনি এ গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগ কালে শেখ আফিল উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা,লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান,সাধারণ সম্পাদক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম