আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 4:03 pm || প্রকাশের তারিখ: December 29, 2023, 10:29 pm
পাবলিক ইউনিভার্সিটি অব আখাউড়ার নেতৃত্বে ইমরান-রিমন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।পাবলিক ইউনিভার্সিটি অব আখাউড়ার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন ভূঞা (এনি) ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর এ ভূইয়া রিমন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেন। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির কথা বলা হয়েছে।

কমিটিতে সহ সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমান ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফখরুল হাসান সরকার (ইথেন) নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি ইমরান হোসেন ভূঞা বলেন, শিক্ষার্থীদের স্বার্থেই হবে আমাদের কার্যক্রম। আমরা আখাউড়ার শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করবো। এখানে সবাই সবার পাশে থাকে। এবারও যেন আমরা আমাদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি সেজন্য সবার সহযোগিতা চাই।

এবিডি.কম/ইমরান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম